টাকার বিনিময়ে মেয়েকে ‘বিক্রি’র অভিযোগ, নাবালিকা শ্রমিক উদ্ধার পটাশপুরে
খবর জানার পরে শ্রম দপ্তরের দুই আধিকারিক পটাশপুর থানার পুলিশ, চাইল্ড লাইন এবং সিএসও সদস্যরা ওই ব্যক্তির বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটি জানায়, তার বাবা ও জ্যাঠা মিলে তাকে বিক্রি করে দিয়েছে। এরপর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। কাঁথি আদালতের নির্দেশে কাঁথির একটি হোমে তাকে পাঠানো হয়েছে। সিএসও সদস্য বিবেকানন্দ সাহু বলেন, ‘জেলায় এই প্রথম কোনও বন্ডেড লেবার উদ্ধার হলো।’