‘জাস্টিস’ স্লোগানে সোচ্চার বলরামপুর, তরুণী খুনে একাই জড়িত অমিত? উঠছে প্রশ্ন - 24 Ghanta Bangla News
Home

‘জাস্টিস’ স্লোগানে সোচ্চার বলরামপুর, তরুণী খুনে একাই জড়িত অমিত? উঠছে প্রশ্ন

Spread the love

মিছিলে শামিল হয়ে নিহত তরুণীর বাবা বলেন, ‘এলাকার মানুষ মেয়ের হত্যার সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছেন। আমিও এসেছি।’ ওই তরুণীর দাদাও ছিলেন মিছিলে। তাঁর অভিযোগ, ‘বোন সম্পর্কে মিডিয়ার একাংশ ভুল তথ্য দিচ্ছে। যা আমাদের খুব আঘাতও দিয়েছে। ওই ছেলেটির সঙ্গে বোনের মাস ছয়েকের বন্ধুত্ব। সে দিন বোন টিউশনে যাচ্ছিল। ওই ছেলেটা ওকে কার্যত জোর করেই ওর মেসে নিয়ে যায়। পুলিশকে আমরা এই দিকগুলি খতিয়ে দেখতে বলেছি।’

ঘটনায় অমিতের একা জড়িত থাকা নিয়ে প্রশ্ন তুলে পুরুলিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য রাকেশ মাহাতো বলেন, ‘আমাদের ধারণা এই ঘটনার পিছনে শুধু একা অমিতই নয়, আরও কেউ জড়িত থাকতে পারে। কারণ, একটি মেয়েকে খুন করে তাঁর দেহ বস্তায় ভরে মোটরবাইকের পিছনে বেঁধে নিয়ে যাবে— এটা কারও একার কাজ হতে পারে না। তাই সঠিক ভাবে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজার দাবিতেই এত মানুষ সরব হয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *