অবৈধ ঘোষণা করেছিলেন শিখা, ফুলবাড়ি-ঘোষপুকুরের সেই টোল বৈধ, দাবি শঙ্করের
ঘোষণা হয়েছিল আগেই। বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পার্কিং প্লেস তৈরির কাজের শিলান্যাস হলো। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, এখন থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আর ফুল মেলা, বই মেলা-সহ বড় ধরনের কোনও অনুষ্ঠান হবে না। শহরের বাইরে অথবা যেখানে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, সেই জায়গা দেখেই এই সব অনুষ্ঠানের আয়োজন করতে হবে। শিলিগুড়ি–জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) সিইও বীরবিক্রম রাই বলেন, ‘নতুন পার্কিং প্লেসের জন্য অত্যাধুনিক গেট তৈরি হবে। বিদ্যুৎ, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে। পেভার্স ব্লক ও পানীয় জলের ব্যবস্থাও থাকবে।’