Puri Khaja: পুরীর স্বর্গোদ্বারের আশপাশে অভিযান চালাতেই চোখ কপালে, ফেলা হল কুইন্টাল কুইন্টাল খাজা | Complain against famous Khaja of Puri food safety search operation - 24 Ghanta Bangla News
Home

Puri Khaja: পুরীর স্বর্গোদ্বারের আশপাশে অভিযান চালাতেই চোখ কপালে, ফেলা হল কুইন্টাল কুইন্টাল খাজা | Complain against famous Khaja of Puri food safety search operation

Spread the love

পুরীর খাজা নিয়ে অভিযোগImage Credit: TV9 Bangla

পুরী: মনে করা হয় জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ খাজা। পুরীতে গেলে তাই রাস্তার ধার জুড়ে সারি সারি খাজার দোকান চোখে পড়ে। সমুদ্র সৈকতের পাশাপাশি এই মিষ্টি পুরীর অন্যতম বড় আকর্ষণ। তেলে ভেজে, রসে ডুবিয়ে তৈরি করা এই মিষ্টি পর্যটকদেরও খুব পছন্দের। সেই খাজা নিয়েও এবার বড় অভিযোগ উঠল পুরীতে। পুরী প্রশাসনের তরফ থেকে চলা অভিযানে ব্যবসায়ীদের বিরুদ্ধে উঠল অভিযোগ।

খাজা নিয়ে কী অভিযোগ

খাজা প্রস্তুত করার ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে। খাজার গুণমান নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই খাদ্য সুরক্ষা দফতর ও পুলিশ অভিযান চালায়। পুরী শহরে খাজা গুদামে সিটি ডিএসপির নেতৃত্বে বিভিন্ন জায়গায় চলে অভিযান।

পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, ভক্তদের চড়া দামে নিম্নমানের ও নকল খাজা বিক্রি হওয়ার অভিযোগ উঠছিল বারবার। তার পরিপ্রেক্ষিতেই পুলিশ প্রশাসন এই বিশেষ অভিযান শুরু করে।

শ্রী কৃষ্ণ সিনেমা লেন, বড়দণ্ড, স্বর্গদ্বার এবং আশপাশের এলাকার অনেক খাজা গুদাম ও কারখানায় অভিযান চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, খারাপ মানের তেল ব্যবহার করা হচ্ছিল, যে রস ব্যবহার করা হচ্ছিল, সেটাও বহু পুরনো বলে জানিয়েছে পুলিশ। দোকানদারকে সতর্ক করে খাজাগুলি ফেলে দেওয়া হয়েছে। প্রায় ৪ কুইন্টাল খাজা ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার। গুণমান বজায় রেখে মিষ্টি তৈরি করতে হবে বলে সতর্ক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *