শমী ও তুলসী গাছ একসঙ্গে রাখবেন? জানুন Vastu Rules। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

শমী ও তুলসী গাছ একসঙ্গে রাখবেন? জানুন Vastu Rules। Ei Samay

Spread the love

শমী গাছ রাখার সঠিক দিক

শমী গাছকে শনি ও যমের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তাই এই গাছ রাখার ক্ষেত্রেও কিছু বিশেষ বাস্তু নিয়ম রয়েছে। বাস্তুমতে, শমী গাছের জন্য দক্ষিণ দিক উপযুক্ত।

শমী গাছ ঘরের ভিতর রাখা উচিত নয়। বরং বারান্দা, ছাদ অথবা বাড়ির প্রধান দরজার কাছে খোলা জায়গায় রাখা যেতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শনিবার সন্ধ্যায় শমী গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে শনির অশুভ প্রভাব কমে।

তুলসী ও শমী কি পাশাপাশি রাখা যায়?

বাস্তুবিশ্বাস অনুযায়ী, তুলসী ও শমী গাছ একেবারে পাশাপাশি বা একই জায়গায় রাখা উচিত নয়। কারণ, দুই গাছের জন্য শুভ বলে বিবেচিত দিক আলাদা। তুলসীর সঙ্গে উত্তর-পূর্ব দিক এবং বিষ্ণু ও দেবী লক্ষ্মীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। অন্যদিকে, শমীর সঙ্গে দক্ষিণ দিকের যোগ রয়েছে।

এই দুই গাছের মধ্যে কিছুটা দূরত্ব রাখা এবং নির্দিষ্ট দিকে স্থাপন করাই বাস্তু মতে উপযুক্ত।

প্রধান দরজায় রাখলে কোন দিকে রাখবেন?

বাড়িতে জায়গার অভাব থাকলে প্রবেশদ্বারের কাছে দুই গাছ রাখতে পারেন। সেক্ষেত্রে প্রচলিত বাস্তু নিয়ম অনুযায়ী, বাড়ি থেকে বেরোনোর সময় বাঁ দিকে তুলসী এবং ডান দিকে শমী গাছ রাখা উচিত বলে মনে করা হয়।

বাস্তুবিশ্বাস অনুযায়ী, এ ভাবে দুই গাছ স্থাপন করলে বাড়ির ইতিবাচক শক্তির ভারসাম্য বজায় থাকে এবং সুখ-সমৃদ্ধির পরিবেশ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *