মণিপুরে ফের হিংসা, নাগা গ্রামে পুড়িয়ে দেওয়া হলো একাধিক বাড়ি
আর, এর রেশ কাটার আগেই হামলা চালানো হয় কাংপোকপি জেলার নাগা অধ্যুষিত চাওয়াংকিনিং ( Chawangkining) গ্রামে। বুধবার ভোর রাতে ওই হামলা চালানোর পাশপাশি গুলির লড়াইও হয়। কাংপোকপি জেলার সদর দপ্তর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরের ওই গ্রামে অন্তত ৫টি বাড়িতে আগুন লাগিয়েও দেওয়া হয়। কেউই এই হামলার দায় নেয়নি। ওই গ্রামের বাসিন্দাদের দাবি, কুকি জঙ্গিরাই ওই হামলা চালায়। অন্তত ১০০ মিলে এসে সেখানে কয়েক ঘণ্টা ধরে হামলা চালায় বলেও জানিয়েছেন তাঁরা। সিআরপিএফ চলে আসার পরেই ওই জঙ্গিরা পালিয়ে যায় বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দা ডানিয়েল চারেনামাই।