বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, ডায়েরিতেই লুকিয়ে রহস্য
হস্টেলের বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। বুধবার দুপুরে অসমের তেজপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা হস্টেল থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই পড়ুয়া আত্মহত্যা করেছে। কী কারণে তিনি এই চরম পদক্ষেপ করেছেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, হস্টেলের ওই ঘর থেকেই উদ্ধার হয়েছে সেই পড়ুয়ার একটি ডায়েরি। তবে তাতে কী লেখা আছে তা জানাতে চাননি আধিকারিকরা।