ডিজে ব্যবসায়ীদের মাথায় বাজ, সরকারকে স্বাগত নাগরিকদের - 24 Ghanta Bangla News
Home

ডিজে ব্যবসায়ীদের মাথায় বাজ, সরকারকে স্বাগত নাগরিকদের

Spread the love

সুশান্ত বণিক, আসানসোল

এ সেই বাংলায় বহুল প্রচলিত প্রবাদ, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। তেমনই দশা শিল্পাঞ্চলের ডিজে মালিকদের।

দুর্গাপুজোর প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে, মণ্ডপগুলিতে তারস্বরে ডিজে বাজানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায় আয়োজক কমিটিগুলির মধ্যে। ফলে ডিজে ব্যবসায়ীরাও তার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায়। তিনি জানিয়ে দিয়েছেন, পুজোয় বিসর্জনে ডিজে বাজানো যাবে না এ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *