চোখমুখে অদ্ভুত অভিব্যক্তি, সলমনের গান শুনে এত বিরক্ত সোনু? - 24 Ghanta Bangla News
Home

চোখমুখে অদ্ভুত অভিব্যক্তি, সলমনের গান শুনে এত বিরক্ত সোনু?

Spread the love

রেকর্ডিং স্টুডিয়োয় গান গাইছেন সলমন খান। ‘ম্যায় হুঁ হিরো তেরা’। হঠাৎ ভাইজানের গান শুনে চোখমুখে নানা ধরনের অভিব্যক্তি গায়ক সোনু নিগমের। কিন্তু, কী এমন ঘটেছে যে এমনটা করতে হলো? একবার কপালে হাত দিচ্ছেন, কখনও নানা অঙ্গভঙ্গি করছেন। ভিডিয়োয় এমন কিছু কথাও বলেছেন সোনু, যা শুনে মনে হতে বাধ্য তিনি সলমনের গানে অত্যন্ত বিরক্ত। সত্যিই কি তাই?

সোশ্যাল মিডিয়ায় নিজেই ভিডিয়োটি শেয়ার করেছেন সোনু। গায়ক লিখেছেন, ‘ইন্টারনেট যে কী কী করতে পারে, এই ভিডিয়োটি তারই প্রমাণ।’ সোনু জানান, সলমনের গান শুনে এমন কোনও প্রতিক্রিয়াই দেখানি তিনি। এই সবটাই বরং পাকিস্তানের খুদে গায়িকার গান শোনার পরে তৈরি হওয়া। এর সঙ্গে সলমনের ভিডিয়োর কোনও সম্পর্কই নেই।

সলমনের একঝাঁক ছবিতে গান গেয়েছেন সোনু নিগম। তবে ২০১০ সাল নাগাদ বেশ কিছু কারণে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। তবে সোনুর বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন গায়ক অনীশ ম্যাথুর মন্তব্য। তিনি জানান, পাকিস্তানের খুদে শিল্পী হাদিয়া হাশমির গান শুনে এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি। সেটাকেই এ ভাবে ব্যাখা করা হয়েছে।

২০২০ সালে হাদিয়া হাশমির এই গানটি মুক্তি পেয়েছিল। মূল ভিডিয়োয় সোনুকে হাশমির গান উপভোগ করার পরে আবেগপ্রবণ হতে পড়তেও দেখা যায়। একরত্তির পারফর্ম্যান্স দেখতে দেখতে সোনু বলেন, ‘অনেক দিন পরে কিছু একটা আমার হৃদয় এতখানি ছুঁয়ে নিয়েছে। কী অসাধারণ কণ্ঠ। ঈশ্বর ওর মঙ্গল করুক।’ কথাটা শেষ হওয়ার পরেই দেখা যায় সোনুর চোখে জল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *