গুকেশদের হাত ধরে অলিম্পিয়াডে জয় ভারতের
পুরুষ দলের ক্লিন সুইপ হাতছাড়া হলেও পুরোপুরি বিপরীত ছবি দেখা গেল মেয়েদের বোর্ডে। ডমিনিকান রিপাবলিকের বিরুদ্ধে নিখুঁত ৪-০ ক্লিন সুইপ করে টুর্নামেন্টে নিজেদের আধিপত্যের বার্তা দিল ভারতীয় মহিলা স্কোয়াড। ১ নম্বর বোর্ডে সাদা ঘুঁটি নিয়ে ফ্রাঞ্চেস্কা রামিরেজ লুজোনকে হারিয়ে ভারতের জয়ের সূচনা করেন সিনিয়র তারকা কোনেরু হাম্পি। দুই নম্বর বোর্ডে সাবলীল খেলায় মিগুয়েলিনা দে লা রোসা মার্টিনেজকে পরাস্ত করেন আর বৈশালী। বাকি দুই বোর্ডেও ভারতীয় আধিপত্য বজায় ছিল।
১১ রাউন্ডের এই মেগা টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জয়ে মিলবে দুটি করে ম্যাচ পয়েন্ট। টাইব্রেকের ক্ষেত্রে বিবেচিত হবে পৃথক গেম পয়েন্টের সংখ্যা। প্রথম রাউন্ডের এই আত্মবিশ্বাসী পারফরম্যান্সের পর উদ্বোধনী হোঁচট ভুলে অর্জুনের দ্রুত ছন্দে ফেরাই এখন ভারতের লক্ষ্য।
বয়কট পাকিস্তানের
একদিকে ভারত যেখানে ছেলে ও মেয়েদের বিভাগে দাপটের সঙ্গে খেলেছে সেখানে পাকিস্তান শিবিরে অন্য সুর। পাকিস্তানের ম্যাচ ছিল ইজ়রায়েলের বিরুদ্ধে। কিন্তু ম্যাচের সময় চারটে বোর্ডে পাকিস্তান দাবাড়ু দেয়নি। চেস ফেডারেশন অফ পাকিস্তান জানিয়েছে, ইজ়রায়েল নিয়ে তাদের দেশের সরকারের পলিসির জন্য তারা ম্যাচ বয়কট করছে। ফলে ইজ়রায়েলকে ৪-০ তে জিতিয়ে দেওয়া হয়।