আশঙ্কা উড়িয়ে পজ়িটিভে সেনসেক্স ও নিফটি৫০
ইউএস ফেড রিজ়ার্ভের সুদের হার বৃদ্ধির পরেও ইতিবাচক প্রবণতা দেখা গেল ভারতের শেয়ার বাজারে। শেষ ক্লোজ়িংয়ের থেকে লোয়ার পয়েন্ট স্টার্ট করলেও কিছুক্ষণের মধ্যেই পজ়িটিভে ফিরে আসে সেনসেক্স ও নিফটি৫০। বাজার খোলার ১৫ মিনিট পরে সেনসেক্স বেড়েছে ০.১৩ শতাংশ বা ৯৯ পয়েন্ট। নিফটি৫০ বেড়েছে ৫৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ। নিফটি আইটি বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্স পজ়িটিভে রয়েছে।