অন্নপূর্ণা যোজনার প্রাপকদের সঙ্গে ঢাক বাজিয়ে নাচে মাতলেন চন্দনা বাউরি
বাঁকুড়ার শালতোড়ায় অন্নপূর্ণা যোজনা দিবস উপলক্ষে উৎসবের আমেজ। ঢাকের তালে তালে অন্নপূর্ণা যোজনার প্রাপক মহিলাদের সঙ্গে নাচলেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। পাশাপাশি ঢাকও বাজান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের বিডিও সৌমাল্য ঘোষ-সহ অন্নপূর্ণা যোজনার বহু মহিলা প্রাপক। এ দিন শালতোড়ার লেদ মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রেরও উদ্বোধন করেন চন্দনা বাউরি।