সাংসদ নেই, তবু বিক্ষোভ সিতাইয়ে
বিক্ষোভকারীদের অভিযোগ, জগদীশ প্রথমে ফরওয়ার্ড ব্লক, পরে তৃণমূল কংগ্রেস এবং এ বার বিজেপিতে যোগ দিতে চাইছেন। মঙ্গলবার আরও বড় ধরনের গন্ডগোলের আশঙ্কা ছিল। তার আগে সিতাই ছেড়ে কোচবিহারে চলে আসেন জগদীশ। যদিও অন্য একটি সূত্রের দাবি, সাংসদ-বিধায়ক আলিপুরদুয়ারে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও জগদীশ ফোন ধরেননি।