মামলা খারিজে লাহেকের আর্জিতে এখন নির্দেশ নয়
এ দিন শুনানিতে লাহেকের আইনজীবী বলেন, ‘আমরা এফআইআর খারিজ চাইছি। মিথ্যে অভিযোগে দায়ের মামলায় তদন্ত চলাই উচিত নয়। মুখ্যমন্ত্রী বলার পরেই ওঁকে টার্গেট করা হয়েছে। জামিনের সঙ্গে এফআইআর খারিজের বিষয়টি যুক্ত নয়। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে কোনও এফআইআর হয়নি লাহেক আলির বিরুদ্ধে।’ বিচারপতির বক্তব্য, জামিনে থাকলে এফআইআর খারিজের বিষয়ে আদালত কী ভাবে হস্তক্ষেপ করবে? অন্তর্বর্তী নির্দেশ কী ভাবে দেওয়া যাবে?