প্রয়াগরাজে গুলিতে ঝাঁজরা সমাজবাদী পার্টির নেতা
গুলি করে খুন করা হয়েছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এক নেতাকে। মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটেছে প্রয়াগরাজের হান্ডিয়া এলাকায়। মৃতের নাম পবন যাদব।
পুলিশ সূত্রে খবর, সেখানে এক জনের সঙ্গে কথা বলছিলেন পবন যাদব। সেই সময়ে মোটরসাইকেলে আসা তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পিঠে গুলি চালিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় পবন যাদব–এর।
পুলিশের সন্দেহ,পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে। কী কারণে ওই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গেই হামলাকারীদের ধরতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
বিস্তারিত আসছে…