ধর্মতলায় মমতার সেই ‘বাংলাদেশের একটা বড় খুনি’ মন্তব্য নিয়ে মামলা খারিজ, কী বলল হাইকোর্ট?
মমতার এই মন্তব্য নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি আগে শুনানির জন্য উঠেছিল হাইকোর্টের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন। সেখানে প্রধান বিচারপতির প্রশ্ন, ‘যে যা কিছু বলবেন, তা-ই (আদালতকে) শুনতে হবে? এটি কেন জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য হবে?’ উষ্মাপ্রকাশ করে তাঁর মন্তব্য, ‘আজকাল জনস্বার্থ মামলাকে একটি বিশেষ টুল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
এ প্রসঙ্গে প্রয়াত অভিনেতা তথা তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে পুরনো মামলার কথাও উল্লেখ করে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য ছিল, ‘তাপস পালের মামলার কথা মনে আছে? সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল।’