Writers Building Restoration: আদানি গোষ্ঠীর হাতে গুরুদায়িত্ব, দুর্গাপুজোর আগেই রাইটার্সে ঘর পাবেন কারা? | Writers’ Building Restoration: Adani Group Takes Charge, Which Ministers Will Get Rooms Before Durga Puja? - 24 Ghanta Bangla News
Home

Writers Building Restoration: আদানি গোষ্ঠীর হাতে গুরুদায়িত্ব, দুর্গাপুজোর আগেই রাইটার্সে ঘর পাবেন কারা? | Writers’ Building Restoration: Adani Group Takes Charge, Which Ministers Will Get Rooms Before Durga Puja?

Spread the love

চলছে রাইটার্স বিল্ডিং সংস্কারের কাজ।Image Credit: TV9 বাংলা

কলকাতা: পুজোর আগেই শেষ হবে রাইটার্স সংস্কারের কাজ? আগামী ১০ অক্টোবরের মধ্যে রাইটার্সে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের ঘর তৈরির কাজ শেষ করার লক্ষ্য রয়েছে পূর্ত দফতরের। রাইটার্সের সংস্কার নিয়ে আজ বিশেষ বৈঠক করেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার।

কতদূর এগোল কাজ?

রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তিনতলায় মুখ্যমন্ত্রী-সহ অন্তত ছয়জন মন্ত্রীর বসার ব্যবস্থা করছে পূর্ত দফতর। মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ গুরুত্বপূর্ণ পদাধিকারীদের জন্যও ঘর প্রস্তুত করা হচ্ছে মহাকরণে।

কারা কারা বসবেন রাইটার্সে?

জানা গিয়েছে, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের ঘর থাকবে রাইটার্সে।

পূর্ত দফতরের হাতে থাকা অসম্পূর্ণ কাজ ১০ অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্য থাকলেও, এখনই ক্যাবিনেট রুম ও রোটান্ডার কাজ হচ্ছে না।

আদানির হাতে দায়িত্ব-

এদিকে, রাইটার্সের সামগ্রিক সংস্কারের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সেক্ষেত্রে আদানি গোষ্ঠীর সঙ্গে কী আলোচনা হবে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে রাজ্য। সংস্কারের জন্য প্রাক্তন হেরিটেজ কমিশন সদস্য স্থপতি রঞ্জন মিত্রকে দায়িত্ব দিয়েছে আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই মহাকরণ পরিদর্শন করেছেন তিনি।

পূর্ত দফতরের দাবি, আগের সংস্কারে ইউরোপীয় টালি-সহ একাধিক ঐতিহাসিক সম্পদ হারিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। ঐতিহ্য রক্ষা করে নতুন করে সংস্কারই এখন বড় চ্যালেঞ্জ। ২০১৩ সালে সচিবালয় নবান্নে সরানোর পর, ১৩ বছরেও রাইটার্সের সংস্কারের ৫০ শতাংশ কাজ শেষ হয়নি বলেই দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *