Madan Mitra on Abhishek Banerjee | ‘এমন ভাবে চিকিৎসা করিয়ে ফিরবেন যাতে….’ অভিষেককে খোঁচা মদনের - 24 Ghanta Bangla News
Home

Madan Mitra on Abhishek Banerjee | ‘এমন ভাবে চিকিৎসা করিয়ে ফিরবেন যাতে….’ অভিষেককে খোঁচা মদনের

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মদন মিত্রের। সুপ্রিম কোর্টের অনুমতিতে চোখের চিকিৎসা করতে আমেরিকায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপ্যাধ্যায়। ১০ দিনের বেশি তিনি আমেরিকায় রয়েছেন। এখন তাঁর চোখের কী অবস্থা, সমাজমাধ্যমে পোস্ট করে তারই আভাস দিলেন তৃণমূল সাংসদ। নিজের চোখের পরিস্থিতি কেমন, তা বোঝাতে একটি ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেন অভিষেক। সঙ্গে দু’লাইনের বার্তা। প্রথমেই তিনি লেখেন, ‘এই দাগ বলে দিচ্ছে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।’ তার পরেই তৃণমূল সাংসদ লেখেন, ‘এই চোখ বলে দিচ্ছে, আমি এখনও শেষ হয়ে যাইনি।’ অভিষেকের চোখের ছবির কথা শুনে কটাক্ষ করেন মদন মিত্র। তিনি বলেন, ‘এমন ভাবে চিকিৎসা করিয়ে ফিরবেন, যাতে এ বার এলে আর যেন না ফিরতে হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *