৮৭ বছরের রেকর্ড ভাঙল আল নাসের
ক্লাব ফুটবলে রেকর্ড গড়ল ক্রিস্তিয়ানো রোনাল্দোর আল নাসের। আল খলিজের বিরুদ্ধে ড্র করে তারা ভাঙল ৮৭ বছরের রেকর্ড। বিশ্বের যেকোনও শীর্ষ স্তরের ফুটবল লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়ল। ২০২৩ সাল থেকে এখনও পর্যন্ত টানা ৯৪টা ম্যাচে গোল করল আল নাসের। ১৯৩৬-১৯৩৯ সালে আর্জেন্তিনার রিভার প্লেট টানা ৯৩ ম্যাচে গোল করেছিল।