৮৭ বছরের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস রোনাল্দোর ক্লাবের - 24 Ghanta Bangla News
Home

৮৭ বছরের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস রোনাল্দোর ক্লাবের

Spread the love

তবে বিশ্বরেকর্ড গড়লেও ম্যাচ জয়ের আনন্দে মাততে পারেনি আল নাসের। আল খলিজের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট নষ্ট করায় লিগ টেবিলে তিন নম্বরে নেমে গিয়েছে রোনাল্দোর দল। বর্তমানে তারা শীর্ষে থাকা আল হিলালের থেকে দুই পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের থেকে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে।

এমন ঐতিহাসিক গোলযাত্রার কেন্দ্রবিন্দুতে থাকা অবশ্য রোনাল্দোর কেরিয়ারে নতুন কোনও বিষয় নয়। নিজের সেরা সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭৩ ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড দলের মূল স্তম্ভ ছিলেন তিনি।

পেশাদার কেরিয়ারের অন্তিম লগ্নে দাঁড়িয়ে থাকা ৪১ বছর বয়সি রোনাল্দো ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন চলমান ২০২৬-২৭ মরশুমই হতে পারে তাঁর ফুটবল জীবনের শেষ অধ্যায়। তবে তার আগে তাঁর লক্ষ্য, বিশ্বে প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করার। এখন তাঁর গোল সংখ্যা ৯৭৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *