সিএবিতে ভোট-জট - 24 Ghanta Bangla News
Home

সিএবিতে ভোট-জট

Spread the love

২৪ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা হলেও হচ্ছে না নির্বাচন। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন সিএবির এক কর্তা। বেশ কিছু জেলাশাসকের চিঠি এসেছে সিএবির দপ্তরে। ভোট স্থগিতের কথা বলা হয়েছে সেই চিঠিতে। ৭০ বছরের বেশি বয়সের এবং ৯ বছর মেয়াদ পেরিয়ে যাওয়া ব্যক্তিদের ভোটে অংশগ্রহণ করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগে এমনই জেলাশাসকদের চিঠির প্রেক্ষিতেই ভেস্তে গিয়েছিল সিএবির বিশেষ সাধারণ সভা। এ বার সচিব, যুগ্মসচিব ও অ্যাপেক্স কাউন্সিলের একটি আসনে নির্বাচন হওয়ার কথা। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বুধবার। এখন সবই বিশ বাঁও জলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *