পুজোর আগেই বাড়বে বাসভাড়া? ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা বাড়ালেন পরিবহণ মন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

পুজোর আগেই বাড়বে বাসভাড়া? ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা বাড়ালেন পরিবহণ মন্ত্রী

Spread the love

কলকাতা: পরিবহণ পরিকাঠামোকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। এরমধ্যেই বহুচর্চিত বাসভাড়া বৃদ্ধি প্রসঙ্গে বড়সড় সঙ্কেত দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সোমবার বিভিন্ন বেসরকারি…

কলকাতা: পরিবহণ পরিকাঠামোকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। এরমধ্যেই বহুচর্চিত বাসভাড়া বৃদ্ধি প্রসঙ্গে বড়সড় সঙ্কেত দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সোমবার বিভিন্ন বেসরকারি বাস সংগঠনের শীর্ষকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে দুর্গাপূজা মিটতেই এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এদিন পরিবহণ দফতরের ময়দান টেন্টে আয়োজিত ওই বৈঠকে ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট’, ‘সিটি সাবআর্বান সার্ভিস’ এবং ‘পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী স্পষ্ট জানান, শুধু ভাড়ার অঙ্ক বাড়ানোই লক্ষ্য নয়, যাত্রীদের উন্নত পরিষেবা প্রদান এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের সংখ্যা বৃদ্ধিতেও জোর দিতে হবে। পাশাপাশি, লোকসানে চলা সরকারি বাসগুলির ক্ষেত্রেও অনেক আগেই ভাড়া পুনর্বিবেচনা করা উচিত ছিল বলে মত প্রকাশ করেন তিনি।

বৈঠক শেষে সংগঠনের প্রতিনিধি পি এন বসু বর্তমান পরিস্থিতি তুলে ধরে জানান, দীর্ঘ আট বছর ধরে ভাড়ার হার অপরিবর্তিত রয়েছে। ডিজেলের চড়া দাম এবং মাত্রাতিরিক্ত রক্ষণাবেক্ষণ খরচের চাপে ২০১৮ সালের কাঠামোর ওপর ভিত্তি করে বর্তমান সময়ে ব্যবসা বাঁচানো একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। মহিলা যাত্রীদের নিখরচায় যাতায়াতের সরকারি নীতির কারণে যাত্রী সংখ্যা হ্রাসের পাশাপাশি কোভিড পর্বের পর থেকে কলকাতার রাস্তায় বাসের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে মাত্র ৩,৫০০-তে এসে ঠেকেছে। আর্থিক এই দৈন্যদশা কাটাতে প্রথম ধাপের ভাড়া ২০ টাকায় উন্নীত করার দাবি তুলেছেন মালিকপক্ষ।

এছাড়াও ‘বাহন’ (VAHAN) পোর্টালে জমে থাকা বকেয়া জরিমানা মকুবের জন্য এককালীন ছাড়ের আবেদন জানানো হয়েছে। বাস মালিকদের সমস্ত সমস্যা খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিলেও, সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে, উৎসবের মরসুম কাটতেই দৈনিক যাতায়াতে ভাড়া বাড়ার খাঁড়া ঝুলছে সাধারণ মানুষের মাথার ওপর।

Advertisements


   


   

বিজেপিতে যোগ দিচ্ছেন এনসিপিআই সাংসদরা? কী জানালেন শমীক ভট্টাচার্য

বিশ্বকর্মা পুজোয় ছুটির দিনে বড় বদল! কবে বন্ধ থাকবে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *