গ্রেপ্তার গ্যাংস্টার প্রিন্স খানের ভাই
কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার পাকিস্তানি গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খান। রবিবার রাতে রাজ্য পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে ধরে ধানবাদের পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুবাই পালানোর প্রস্তুতি নিচ্ছিল বান্টি। তাঁর কাছ থেকে জাল পাসপোর্ট, ভিসার কাগজপত্র-সহ বিদেশযাত্রার একাধিক নথি উদ্ধার হয়েছে। খুন, তোলাবাজি, অস্ত্র আইন ও অপরাধমূলক ষড়যন্ত্রের একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। তাঁকে জেরা করে প্রিন্স খানের বিদেশ থেকে চালানো তোলাবাজি চক্রের তথ্য খুঁজছেন তদন্তকারীরা।