দ্বারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরে দলছুট হাতি
বাঁকুড়ার উত্তর বনবিভাগের সোনামুখীর দিক থেকে নদী পেরিয়ে বিষ্ণুপুর পাঞ্চেৎ বনবিভাগ এলাকায় ঢুকে পড়ল একটি দলছুট হাতি। সোমবার সকালে হিংজুড়ি হয়ে বিষ্ণুপুরের গোঁসাইপুরে দ্বারকেশ্বর নদ পেরিয়ে জয়পুর রেঞ্জের কোশিরবাগানে পৌঁছয় হাতিটি। হাতির উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় মানুষকে জঙ্গলে না যাওয়ার জন্য সচেতন করছে বনবিভাগ। হাতিটির গতিবিধির উপর নজর রাখছেন বনকর্মীরা। Ei Samay-এর সর্বশেষ খবর, পশ্চিমবঙ্গের খবর, বাঁকুড়ার খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে সঙ্গে থাকুন।