ট্রেনে যাচ্ছিলেন ব্রিটেন ও সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী, আচমকাই ড্রোন হামলা রাশিয়ার, তার পরে…
ব্রিটেনের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ইউক্রেন সফরে গিয়েছিলেন জনসন। সেখান থেকে Yalta European Strategy (YES) সম্মেলনে যোগ দিতে কিয়েভ থেকে ট্রেনে পোল্যান্ডে যাচ্ছিলেন তিনি। ওই বিশেষ ট্রেনে ছিলেন সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের উপদেষ্টা গুন্টার সাউটাররাও। আচমকাই পোল্যান্ডের দোরোহুস্ক এবং ইউক্রেনের ইয়াহোদিন সীমান্তে ড্রোন হামলা শুরু করে রাশিয়া।