টেট: নয়া বিজ্ঞপ্তির আশ্বাস - 24 Ghanta Bangla News
Home

টেট: নয়া বিজ্ঞপ্তির আশ্বাস

Spread the love

এই সময়, আলিপুরদুয়ার: কর্মরত টিচারদেরও ‘টেট’-এ সফল হওয়া বাধ্যতামূলক বলে নির্দেশ্য দিয়েছে সুপ্রিম কোর্ট। তা মেনে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর। ফলে চাকরি যেতে পারে বলে চিন্তায় পড়েন কয়েক লক্ষ শিক্ষক–শিক্ষিকা। রবিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কলেজে একটি অনুষ্ঠানে স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন অবশ্য বলেন, ‘এত গেল গেল রব তোলার কিছু হয়নি। টিচারদের নিয়ে চিন্তাভাবনা করছি। সোমবার (আজ) নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাতে এঁরা স্বস্তি পাবেন।’ তবে এই নতুন বিজ্ঞপ্তিতে কী থাকবে, কর্মরতদের জন্য কোনও ছাড়ের সুযোগ থাকবে কি না, সেটা স্পষ্ট করেননি মন্ত্রী। তা সত্ত্বেও দীপকের আশ্বাসে আশায় বুক বেঁধেছেন অনেক শিক্ষক-শিক্ষিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *