কেন মোদীর নৈশভোজ এড়িয়েছিলেন জিনপিং?
ব্রিকস সম্মেলনের মাঝেই রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে ফেলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও তিনি শনিবার বৈঠক করেছেন। কিন্তু রাতে তাঁর আয়োজিত নৈশভোজে জিনপিংকে দেখা যায়নি। নৈশভোজে না গিয়ে হোটেলেই বিশ্রাম নেন চিনের প্রেসিডেন্ট। তবে ব্রিকসে উপস্থিত অন্য রাষ্ট্রনেতারা হাজির ছিলেন নৈশভোজে।