Weather Update | বাংলায় বর্ষা কি বিদায়ের পথে?
শরতের আগমনী বার্তার মাঝেই কি রাজ্য থেকে পাততাড়ি গোটাচ্ছে নাছোড় বর্ষা? কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমার স্পষ্ট ইঙ্গিত দিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ বর্তমানে দক্ষিণ ছত্তীসগঢ়ে অবস্থান করায় বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী ৪-৫ দিনে বৃষ্টি আরও কমে শুষ্ক আবহাওয়ার পথ প্রশস্ত হতে চলেছে। তবে ১৩ সেপ্টেম্বর, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে বৃষ্টির দাপট আরও কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।