বিছানায় শয্যাশায়ী স্ত্রী, শোকেসে তাঁর হাসি, ৫৯ বছরের স্মৃতি দিয়ে মূর্তি গড়লেন মধ্যমগ্রামের শিক্ষক
ভূপতি মধ্যমগ্রাম হাইস্কুলের প্রাক্তন শিক্ষক। ক্লাসে ছাত্র পড়িয়েছেন মন দিয়ে। আর অবসরে হাতের কাছে যা পেয়েছেন, তা দিয়েই গড়েছেন নিজের পৃথিবী। দু’কামরার ঘরে ঢুকলেই চোখে পড়বে নানা কিসিমের মূর্তি, ছবি। তবে কোনও দিন প্রচারের আলো পড়েনি তাঁর উপর। নামের সঙ্গে জড়ায়নি শিল্পী-পরিচয়। অথচ বাড়ির এক ঘর থেকে আর এক ঘর—শোকেস, তাক, দেওয়াল— ছড়িয়ে রয়েছে তাঁর কাজ।