নুনের জলে ঘর মুছলে দূর হবে নেতিবাচকতা। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

নুনের জলে ঘর মুছলে দূর হবে নেতিবাচকতা। Ei Samay

Spread the love

বাস্তুশাস্ত্রে ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মনে করা হয়, অপরিষ্কার ও অগোছালো পরিবেশে নেতিবাচক শক্তি জমতে পারে। এর প্রভাবে বাড়িতে অকারণে অশান্তি, মন খারাপ, বিরক্তি কিংবা কাজে বাধা তৈরি হতে পারে। তাই ঘর পরিষ্কার রাখার পাশাপাশি অনেকেই বাস্তু মেনে বিশেষ কিছু নিয়মও পালন করেন। তার মধ্যে অন্যতম হলো নুনের জল দিয়ে ঘর মোছা।

বাস্তুমতে, নুনের মধ্যে নেতিবাচক শক্তি এবং নজরদোষের প্রভাব শোষণ করার ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। তাই নিয়ম মেনে নুন জল দিয়ে ঘর মোছা হলে বাড়ির নেতিবাচকতা দূর হয়, শান্তি ও সমৃদ্ধির পরিবেশ তৈরি হয় বলেও মনে করা হয়। তবে শুধু সাধারণ জলে নুন মিশিয়ে ঘর মুছলেই নাকি পুরোপুরি সুফল পাওয়া যায় না। এর জন্য রয়েছে নির্দিষ্ট পদ্ধতি।

কী ভাবে তৈরি করবেন নুনের জল?

ঘর মোছার জন্য প্রথমে একটি পাত্রে প্রয়োজন মতো জল নিন। তার মধ্যে খসখসে সমুদ্রের নুন অথবা সৈন্ধব লবণ মেশাতে পারেন। এরপর জল ও নুন একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে। নুন সম্পূর্ণ জলে মিশে যাওয়ার পর আঁচ বন্ধ করে দিন।

গরম জল দিয়ে সরাসরি ঘর মোছা নয়

জল ফুটিয়ে নেওয়ার পর সেটিকে স্বাভাবিক ভাবে ঠান্ডা হতে দিন। ভালো ভাবে ঠান্ডা হয়ে গেলে সেই জল দিয়েই ঘর মোছার পরামর্শ দেওয়া হয়। বাস্তু বিশ্বাস অনুযায়ী, এই পদ্ধতিতে নুনের শুদ্ধিকরণের গুণ আরও কার্যকর হয় এবং ঘরের নেতিবাচক শক্তি শোষণ করতে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *