ইটভাটার জন্য লিজ় দেওয়া হবে সরকারি জমি
এই সময়, শ্যামপুর: ইট শিল্পের জন্য এ বার সরকারি জমি লিজ় দেবে হাওড়া জেলা প্রশাসন। সরকারি কর্তাদের দাবি, এর ফলে একদিকে যেমন ইটভাটা মালিকদের সুবিধে হবে, তেমনি সরকারি কোষাগারে বিপুল অর্থ জমা পড়বে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ইটভাটা মালিকদের সরকারি জমি লিজ় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জমি লিজ় নেওয়ার জন্য ইটভাটা মালিকদের সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে। নির্দিষ্ট সময় অন্তর লিজ় নবীকরণ করা হবে।