সিঙ্গুর অধ্যায় রাজ্যের শিল্প ভাবমূর্তির ক্ষতি বাড়িয়েছে: স্বপন দাশগুপ্ত
যদিও রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে মারোয়াড়ি বিনিয়োগকারীরা ফের বাংলায় ফিরছেন বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, ‘বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তাঁদের হাত ধরে বাংলায় বিনিয়োগের পথ খুলতে চলেছে।’ রাজ্যে বাণিজ্য, বিনিয়োগ সংক্রান্ত এই আলোচনাসভায় স্বপন বলেন, ‘এখনও বাংলা সেই তৃতীয় বিশ্বের দেশের মতো রয়ে গিয়েছে। বাংলাকে ঘুরে দাঁড়াতে হলে নিজের ভাবমূর্তি বদলাতে হবে। আর চাই বড় বিনিয়োগ। এক সময় মারোয়াড়িরা এখানে বিনিয়োগ করতেন। ষাটের দশকে এবং পরে সত্তরের দশকে তাঁদের অনেকেই রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন। তাঁর আবার এই রাজ্যে ফিরতে আগ্রহী।’বাংলার সঙ্গে মারোয়াড়িদের ব্যবসার শিকড় এবং বেড়ে ওঠা ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। তাই তাঁরা বলছেন, ‘আমরা বাংলায় ফিরে ছোট বা বড় কোনও প্রকল্প শুরু করতে চাই।’ শুধুই মারোয়াড়ি সম্প্রদায়ই নয়, প্রবাসী বাঙালিরাও রাজ্য বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন বলে অর্থমন্ত্রী জানান।