যাঁরা বিরোধিতা করেন, তাঁদেরও সম্মান করি: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - 24 Ghanta Bangla News
Home

যাঁরা বিরোধিতা করেন, তাঁদেরও সম্মান করি: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Spread the love

অন্য সময় প্রাইম: পর্দার বাইরে হোক কিংবা মধ্যে, প্রাসঙ্গিকতা ধরে রাখার মন্ত্রটা কী?

প্রসেনজিৎ: হ্যাঁ, মন্ত্র তো বটেই। ছোট থেকেই আমি একটা জিনিস শিখে নিয়েছিলাম, ক্যামেরার সামনে দাঁড়িয়ে যদি কখনও মনে হয় আমি এক শতাংশও নিজের জায়গা থেকে সরে গিয়েছি, তা হলে আমি কাজ করব না। ব্যক্তিগত জীবনের যে ওঠাপড়াই আসুক না কেন, যদি আমি আমার সম্পূর্ণটা দিয়ে দর্শকদের জন্য ক্যামেরার সামনে, পরিচালকের সামনে দাঁড়াতে না পারি তবে সেখান থেকে আমি সরে আসি। যেমন আমার প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরে টানা আড়াই বছর আমি কোনও কাজ করিনি। কারণ জানতাম, আমি আমার সম্পূর্ণটা দেওয়ার অবস্থায় নেই। তাই নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আজ এই জায়গায় পৌঁছতে গিয়ে ব্যক্তিগত অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়েছে। আর তাতে আমার কোনও আফসোস নেই। জীবনে নানা খারাপ সময় এসেছে, অনেক কিছু হারিয়েছি। কিন্তু সময়ের সঙ্গে চলতে হয়। যাঁরা আমার বিরোধিতা করেন, তাঁদেরও আমি সম্মান করি। জীবন থেকেই তো শিখতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *