রকমারি বই পড়ে রিল বানাবেন ছাত্রীরা, আলিপুরদুয়ারে ‘লেটস রিড টুগেদার’
বুধবার আনুষ্ঠানিক ভাবে যে বইগুলি ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে, তাতে এক দিকে যেমন স্থান পেয়েছেন স্বামী বিবেকানন্দের মতো চিন্তাবিদ, আছেন সক্রেটিসের মতো দার্শনিক। কিপলিং থেকে সিস্টার নিবেদিতা, বৈচিত্রে ভরপুর বইয়ের তালিকা। এই উদ্যোগ ঘিরে উৎসাহী পড়ুয়ারা। ছাত্রী অরিত্রী সাহা বলেন, ‘নিঃসন্দেহে বিষয়টি আমাদের কাছে একেবারেই নতুন ও হৃদয়গ্রাহী। একটি বইয়ের রিয়েল থিমকে মাত্র এক মিনিটের রিলে নিয়ে আসাটাও চ্যালেঞ্জিং কাজ। আমরা আশাবাদী যে সফল হব।’