বুনো হাতির গলায় আটকে রয়েছে ট্রাক্টরের টায়ার, ভাইরাল ভিডিয়ো - 24 Ghanta Bangla News
Home

বুনো হাতির গলায় আটকে রয়েছে ট্রাক্টরের টায়ার, ভাইরাল ভিডিয়ো

Spread the love

জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে হাতির দল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। সে তো নিয়মিতই ঘুরে বেড়ায়। এর মধ্যে অস্বাভাবিক কী আছে? আছে। আর, সেই বিশেষ কারণে সবার নজর কেড়েছে ওই ভিডিয়ো। কারণ, ওই দলে থাকা একটি হাতির গলায় আটকে রয়েছে ট্রাক্টরে টায়ার। সেটি গলায় নিয়েই ঘুরে বেড়াচ্ছে হাতিটি। এই চিত্র অসমের গোলাঘাট জেলার মোরঙ্গি (Morongi) এলাকার একটি চা-বাগানের। ওই ভিডিয়ো ভাইরাল হতেই পদক্ষেপ করে বনদপ্তর। হাতির গলায় আটকে পড়া ওই টায়ারটি খুলে ফেলা হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *