বর্ধমানে কলেজে ABVP-র দুই গোষ্ঠীর সংঘর্ষ, ভাঙচুর অধ্যক্ষের ঘর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রতিষ্ঠান
সৌরভ কুমার নামে জখম এক ছাত্র বলেন, ‘সবাই মিলে পুজো করতে চেয়েছিলাম। কিন্তু অন্য পক্ষ তা মানেনি। আমাদের উপরেই চড়াও হয়েছে। মারধর করেছে। বন্দুক দিয়ে আমার মাথায় আঘাত করেছে। পাঁচখানা সেলাই পড়েছে আমার মাথায়।’ বর্ধমান UIT-তে এবিভিপির দুই গোষ্ঠীর সংঘর্ষ,ভাঙচুর অধ্যক্ষের অফিস, ক্যাম্পাসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
অধ্যক্ষও বলেন, ‘আমার ঘর ঘেরাও করেছিল। তার পরে হামলাও চালানো হয়। আমরা কয়েক জন শৌচাগারে লুকিয়ে বেঁচেছি। পরে দেখলাম, ঘর তছনছ করে দিয়েছে। বাধ্য হয়ে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। হস্টেলও খালি করে দিতে বলা হয়েছে।’