ত্বক, দাঁত থেকে পোকা তাড়ানো, জানুন ব্যবহার - 24 Ghanta Bangla News
Home

ত্বক, দাঁত থেকে পোকা তাড়ানো, জানুন ব্যবহার

Spread the love

নিমের গুণাগুণ গুনে শেষ করা কঠিন। বাড়ির আশপাশে যদি এই গাছ থাকে, তা হলে হাজারো সমস্যার সমাধান হতে পারে এক নিমেষে। ত্বকের সমস্যা থেকে পেটের গণ্ডগোল, নিম পাতা সব সমস্যা দূর করবে অতি সহজে। কিন্তু আপনাকে এই যৌগ ব্যবহারের সঠিক উপায়ও জানতে হবে।

স্নানের জলে

নিম পাতায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক বায়োঅ্যাক্টিভ উপাদান থাকে। এটি ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। কয়েকটা পরিষ্কার নিম পাতা জলে ফুটিয়ে নিন। সেই জল স্নানের জন্য ব্যবহার করুন। এতে ঘামাচি, র‍্যাশ, চুলকানি, ব্রণর মতো বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে।

পোকা তাড়াতে

বর্ষাকালে ছত্রাক সংক্রমণ বেড়ে যায়। চাল-ডালেও তার প্রভাব দেখা যায়। দানাশস্যে ঘুরতে থাকে পোকা। এই সমস্যা দূর করতে কয়েকটা নিমপাতার শুকনো ডাল খাবারের কৌটোর মধ্যে রেখে দিতে পারেন। এতে পোকা দূর পালাবে। 

দাঁতে পরিষ্কার

দাঁত ও মাড়ির স্বাস্থ্য বজায় রাখতে রোজ নিম ডাল দিয়ে দাঁত মাজতে পারেন। তবে কচি ডাল ব্যবহার করতে হবে। ওই ডাল চিবোলেও উপকার পাবেন। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা দাঁত ও মাড়ির সমস্যা দূর করে।

ডায়াবিটিস নিয়ন্ত্রণে

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিমপাতার তৈরি পদ খেতে পারেন। এই ভেষজ উপাদান স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এ ছাড়া নিমপাতা খেলে মরশুমি সংক্রমণের হাত থেকেও সুরক্ষিত থাকতে পারবেন। পেটের গণ্ডগোলও কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *