গুজরাটের গান্ধীনগরে ভেঙে পড়ল মেটাল স্ল্যাব, জখম ১২
গুজরাটের গান্ধীনগরে নির্মীয়মাণ বাণিজ্যিক বহুতলে কাজ চলাকালীন দুর্ঘটনা। ভেঙে পড়ল মেটাল স্ল্যাব। গান্ধীনগরের কুদাসানের ‘বস্কি দ্য এম্পায়ার’ নামের একটি নির্মীয়মাণ বাণিজ্যিক কমপ্লেক্সে বুধবার রাত ৯:৩০ নাগাদ স্ল্যাব ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময়েই হঠাৎ ভারা ভেঙে দু’টি ইউনিটের মাঝের স্ল্যাবটি হুড়মুড়িয়ে ধসে পড়ে। রেঞ্জ আইজিপি বীরেন্দ্র যাদব জানিয়েছেন, ঘটনার পরেই দ্রুত উদ্ধারকারী দল এসে ১২ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করেছে, তবে এখনও ধ্বংসস্তূপের নীচে অন্তত ১০ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। কোনও প্রাণহানির খবর নেই। দেখুন ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি।