স্পেনের ক্লাব কিনতে চলেছেন লিওনেল মেসি
৩১ অগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন লিওনেল মেসি। এ বার যেন ডেভিড বেকহ্যামের পথে হাঁটতে দেখা যাচ্ছে মেসিকে। ২০২৬ সালেই স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব ইউই কর্নেয়ার মালিকানা নিয়েছিলেন আর্জেন্তিনার তারকা ফুটবলার। এ বার আরও বড় বিনিয়োগের পথে মেসি। স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিডি এলদেন্সের ১০০ শতাংশ শেয়ার কিনতে চলেছেন তিনি, এমনটাই জানা গিয়েছে।