বৈবাহিক ধর্ষণকে অপরাধ কি না, তা ঠিক করবে সংসদ, সুপ্রিম কোর্ট নয়, শীর্ষ আদালতে বলল কেন্দ্র - 24 Ghanta Bangla News
Home

বৈবাহিক ধর্ষণকে অপরাধ কি না, তা ঠিক করবে সংসদ, সুপ্রিম কোর্ট নয়, শীর্ষ আদালতে বলল কেন্দ্র

Spread the love

সেই মামলায় বুধবার বিচারপতি বাগচীর পর্যবেক্ষণ, বিয়ে মানেই তা একজন মহিলার স্বাধিকার কেড়ে নেওয়া হয়। তিনি বলেন, ‘বৈবাহিক সম্পর্কে অনিচ্ছা সত্ত্বেও কোনও মহিলাকে যদি যৌন সম্পর্কে লিপ্ত হতে হয়, তিনি অবশ্যই ভিক্টিম। আমরা তাঁদের রক্ষা করব। এখন প্রশ্ন হলো, রাষ্ট্র একে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করে কি না।’ আদালত জানিয়েছে, তারা মূলত দু’টি প্রশ্নের বিচার করবে। এক, বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত ব্যতিক্রমটি বহাল থাকলেও স্বামীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চালিয়ে যাওয়া সম্ভব কি না। দুই, ভারতীয় ন্যায় সংহিতার এই ব্যতিক্রমটি সাংবিধানিক দিক থেকে বৈধ কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *