পড়ুয়াদের আবদার মেনে মিড ডে মিলে বিরিয়ানি, খরচ দিলেন শিক্ষকেরা - 24 Ghanta Bangla News
Home

পড়ুয়াদের আবদার মেনে মিড ডে মিলে বিরিয়ানি, খরচ দিলেন শিক্ষকেরা

Spread the love

রঞ্জন মাইতি

ঘড়ি ধরে এ দিন স্কুলে পৌঁছে গিয়েছিল খুদেরা। সময় মতো ক্লাসও শুরু হয়েছে, কিন্তু কিছুতেই মন বসছে না অহন, শুভম, দিশাদের। মাঝেমধ্যেই নাক টেনে ভেসে আসা খাবারের গন্ধে মশগুল খুদে-মন। টিফিন টাইমের আগেই ক্লাসের বাইরে উঁকিঝুঁকি ছিল খুদে পড়ুয়াদের। তার জন্য এ দিন শিক্ষকরা বিশেষ বকাঝকাও করেননি। কারণ তাদের স্কুলে আজ ‘বিরিয়ানি ডে’। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রাজারামপুর জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ের ছবি ছিল এমনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *