জিটিএ বাতিল করা হচ্ছে না, চলবে তদন্ত, উত্তরকন্যায় ফের বললেন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

জিটিএ বাতিল করা হচ্ছে না, চলবে তদন্ত, উত্তরকন্যায় ফের বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

এ দিন ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, জিটিএর যে সমস্ত সদস্য এখনও পদত্যাগ করেননি, তাঁদের নিয়ে জিটিএ চালাবেন চিফ এগজ়িকিউটিভ অফিসার। রাজ্য সরকার জিটিএর জন্য চলতি বাজেটে যে অর্থ বরাদ্দ করেছে, সেটা দিয়েই উন্নয়ন করবেন সদস্যরা। তিনি বলেন, ‘পাহাড়ের সমস্যার সমাধান হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্যাপারে তদারকি করছেন। যতদিন স্থায়ী সমাধান চূড়ান্ত না-হচ্ছে, তত দিন যে সমস্ত সদস্য পদত্যাগ করেননি, তাঁদের নিয়ে চিফ এগজ়িকিউটিভঅফিসার কাজ চালিয়ে যাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *