৮০ লক্ষ টাকা প্রতারণা? পুলিশের জালে পরিচালক
রতুয়া থানা জানিয়েছে, প্রায় আট মাস ধরে অভিযুক্তের খোঁজ চলছিল। বিভিন্ন সূত্রের মাধ্যমে তদন্তকারীরা জানতে পারেন, কলকাতার টালিগঞ্জ এলাকায় একটি গোপন আস্তানায় লুকিয়ে রয়েছেন ওয়াসিম। রবিবার টালিগঞ্জ থানার পুলিশের সাহায্য নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন তদন্তকারীরা। এই প্রতারণার ঘটনায় আরও কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।