পাহাড়ে প্রশাসক নিয়োগ নবান্নের, উন্নয়নে বরাদ্দ ২৫০ কোটি, চা শ্রমিকদের পুজো বোনাসেরও ঘোষণা মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার খারাপ আবহাওয়ার কারণে কালিম্পংয়ে পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। শেষমেশ শিলিগুড়ির উত্তরকন্যায় ফিরে এসে সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এ বছর চা শ্রমিকদের ২০ শতাংশ পুজো বোনাস দেওয়া হবে। বন্ধ চা বাগানও খোলার ব্যবস্থা করবে রাজ্য সরকার। পাশাপাশি, কালিম্পংয়ের যে সকল মহিলা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাননি, তাঁরাও যাতে সেই টাকা পান, তার ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ইতিমধ্যেই কালিম্পংয়ের ১৫ হাজার মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন। বাকি যোগ্যরাও টাকা পাবেন। উপযুক্তরা কেউই বাদ যাবেন না। কালিম্পংয়বাসীর জন্য আয়ুষ্মান ভারতের কার্ডেরও ব্যবস্থা করা হবে। যাঁরা পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আনা হবে।’
বিস্তারিত আসছে…