আধার নেই, ভর্তি হতে না পেরে দরজায় বসেই মৃত্যু
চিকিৎসক গৌরী মণ্ডল বলেন, ‘জরুরি অবস্থায় রোগীর আধার কার্ড না থাকলে ভর্তি করানো হবে না বিষয়টি এমন নয়। ওঁদের বলা হয়েছিল, আপাতত রোগীকে ভর্তি করাতে। মঙ্গলবার সকালে আধার কার্ড দেখিয়ে ফাইনাল টিকিট করাবেন। ওঁরা বিষয়টি না বুঝেই রোগীকে নিয়ে বাইরে চলে আসেন। উপর থেকে কী বলা হয়েছে, আমি জানি না। ওঁর ভর্তির কাগজপত্র রেডি ছিল।’ হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, ‘ছুটিতে আছি। হাসপাতাল থেকে শুনেছি, তাঁকে ভর্তি করতে বলা হয়েছিল। বিষয়টি অনভিপ্রেত। এটা হওয়া উচিত নয়।’