বেআইনি নির্মাণ ও পুরোনো বাড়ি নিয়ে উঠছে প্রশ্ন I Ei Samay
নিয়ম না মেনে রক্ষণাবেক্ষণের কাজ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা কয়েক দিনের ভারী বৃষ্টির ফলে ভবনের বেসমেন্টে জল জমে গিয়েছিল। যা সম্ভবত এর ভিতকে দুর্বল করে দিয়েছিল।
ধসে পড়া বহুতলটি প্রায় ৫৫ বর্গ ইয়ার্ড আয়তনের জমির উপরে নির্মাণ করা হয়েছে। অথচ, নিয়ম অনুযায়ী সেখানে কেবল দোতলা (নিচতলা ও একটি ওপরের তলা) ভবন নির্মাণের অনুমতি ছিল। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত হরিরাম পুলিশকে জানায়, বেসমেন্টে নির্মাণকাজ চলছিল এবং সেই কারণেই ধসের ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই কাজে নিয়োজিত শ্রমিকদের বক্তব্য থেকেও সেখানে নির্মাণকাজ চলার বিষয়টি নিশ্চিত করা গিয়েছে।