চালক খুনে গ্রেপ্তার এক, মোবাইলেই সব রহস্য?
এই সময়, কোচবিহার: কোচবিহারের অতিরিক্ত জেলাশাসকের গাড়িচালক তাপস সরকার (৩৬) খুনের ঘটনায় তাঁর বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে খুনের মোটিভ, কে বা কারা ঘটনায় জড়িত, তা নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরা। তাঁদের ধারণা, নিহতের মোবাইল ফোনেই খুনের রহস্য লুকিয়ে রয়েছে। অনেক চেষ্টা করেও সেই মোবাইলের লক খুলতে না-পারায় এক্সপার্টদের সাহায্য নিতে চলেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।