কলকাতায় আসার আগে দার্জিলিংয়ের মাঠে পেনাল্টি থেকে গোল কাফুর - 24 Ghanta Bangla News
Home

কলকাতায় আসার আগে দার্জিলিংয়ের মাঠে পেনাল্টি থেকে গোল কাফুর

Spread the love

ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিট খেলেন একটি দলের হয়ে। দ্বিতীয়ার্ধে জার্সি বদলে অন্য টিমের হয়ে মাঠ কাঁপান কাফু। পেনাল্টিতে একটি গোলও করেন। ম্যাচ শেষে দোভাষীর মাধ্যমে বলেন, ‘পড়াশোনা, খেলাধুলো এবং পরিবারকে দেখা— এই তিনটি দায়িত্বই একসঙ্গে পালন করতে হবে। পড়াশোনা ছাড়া ফুটবল এগোতে পারে না।’ এ দিন কাফুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিং এবং কার্শিয়াংয়ের বিধায়ক। ছিলেন বিরোধী দল আইজিজেএফের নেতা অজয় এডওয়ার্ডসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *