‘ইনফ্লুয়েন্সার’ অস্ত্রই নয়া ভরসা সব দলের - 24 Ghanta Bangla News
Home

‘ইনফ্লুয়েন্সার’ অস্ত্রই নয়া ভরসা সব দলের

Spread the love

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে জেন জ়ি–র বিক্ষোভ নরেন্দ্র মোদীর সরকারকে বেশ চাপে ফেলেছে বলেই দাবি বিরোধী শিবিরের। তবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)–র জনপ্রিয়তা দেখার পরে সরকার ও বিরোধী, দু’পক্ষই যে তাঁদের মন জয়ে উঠেপড়ে লেগেছে, তার প্রমাণ মিলল আরও একবার। আগামী বছর, ২০২৭–এ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গুজরাট, হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের বৈতরণী পেরোতে সব পক্ষই নাকি ভরসা রাখছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপরে! রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, জেন জ়ি–র সোশ্যাল মিডিয়া নির্ভরতাকে মাথায় রেখেই এই ইনফ্লুয়েন্সারদের ভোটপ্রচারের কাজে লাগাতে চাইছে সব দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *