Delhi Building Collapse | ধ্বংসস্তূপে আটকে একাধিক পড়ুয়া - 24 Ghanta Bangla News
Home

Delhi Building Collapse | ধ্বংসস্তূপে আটকে একাধিক পড়ুয়া

Spread the love

দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। বহুতলে ছাত্রদের পিজি চলত বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দমকল। ধসের সময় ভবনটির ভিতরে আনুমানিক ৪০ থেকে ৫০ জন পড়ুয়া ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদের অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক খবর অনুযায়ী, একাধিক মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং রাস্তাগুলি অত্যন্ত সরু। ফলে অ্যাম্বুল্যান্স এবং ভারী উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলের কাছে পৌঁছতে সমস্যায় পড়ে। স্থানীয় বাসিন্দা, পড়ুয়ার সহপাঠী এবং উদ্ধারকর্মীরা মানবশৃঙ্খল তৈরি করে হাতে ইট, কংক্রিট ও ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *